1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

অনেক ষড়যন্ত্র-চক্রান্ত আছে : শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত আছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি, তাদের চক্রান্ত থেমে যায়নি। আর যেহেতু তারা জানে কারও কাছে আমরা মাথা নত করি না, সেজন্য চক্রান্ত আরও বেশি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর এই বিএনপি বড় বড় কথা বলে, লম্পঝম্প করে, তারা পেয়েছিল মাত্র ৩০টি সিট। যে কারণে তারা ২০১৪ সালের নির্বাচন বয়কট করে। এরপর ২০১৮ সালের নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য করে নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়।

তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ আমাদের ক্ষমতায় এনেছে। বিগত ১৫ বছর ধরে আমরা ক্ষমতায় আছি বলে বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, ইন্টারনেট। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছি। আমরা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি। আজকে মাত্র সোয়া দুই ঘণ্টায় ঢাকা থেকে ফরিদপুর চলে এসেছি। আগে লঞ্চে-স্টিমারে করে অনেক সময় লাগতো।

আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধু নৌকা মার্কা ভোট পেলে আমি সরকারে আসতে পারব। আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারব। বাংলাদেশ কখনও পিছিয়ে যাবে না।

এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com