1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে এ প্রক্রিয়া স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা পেলে পরবর্তী সময়ে সেই অনুযায়ী অনিবন্ধিত সাইটগুলো বন্ধ করা হবে বলে জানা গেছে।

এর আগে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাই কোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে নিবন্ধিত প্রথম সারির অনেক অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয় বিটিআরসি। এ তালিকা থেকে বাদ যায়নি সরকারি সংবাদ সংস্থাও (বাসস)।

মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, বিটিআরসি তালিকা ধরে নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছিলো। ওই তালিকায় বেশকিছু ত্রুটি আছে। ফলে আপাতত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এরইমধ্যে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি, সেই তালিকা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।

মন্ত্রী জানান, এই প্রক্রিয়া শুরু হলে অনেক শীর্ষস্থানীয় সাইট বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই আমি সেগুলো খুলে দিতে বলি। আমি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা পাওয়া গেলে সেই তালিকা ধরে তা বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com