1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

৭ পা নিয়ে জন্ম নিল অদ্ভুত বাছুর!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফেনীর দাগনভূঞায় সাত পা নিয়ে একটি বাছুর জন্ম নিয়েছে। বিষয়টি জানাজানি হলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে বাছুরটি দেখার জন্য ভিড় করছে মানুষ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রূপধন মিয়ার একটি গাভি সাত পা বিশিষ্ট বাছুর জন্ম দেয়। বাছুরটি নিয়মিত চার পা ছাড়াও পিঠের ওপর আরও তিনটি পা রয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই বাড়িতে বাছুরটিকে এক নজর দেখার জন্য ছুটে যান।

গাভির মালিক রূপধন মিয়া জানান, প্রায় ১০ বছর ধরে গাভিটি লালনপালন করছেন তিনি। এর আগে গাভিটি তিনটি বাচ্চা জন্ম দেয়। এটি তার চতুর্থ বাচ্চা। জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। আলাদাভাবে দুধ খাইয়ে বাছুরটিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তারেক মাহমুদ জানান, বাছুরটি সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পাগুলো অপসারণ করে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com