1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

২ মাসের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি ভণ্ডুল করতে ইসরাইল দুই মাসের মধ্যে দেশটিতে সামরিক হামলার পরিকল্পনা করছে। দেশটির সেনাপ্রধান আভিভ কোহাভি এমন ইঙ্গিত দিয়েছেন।

ইসরাইলের সেনাপ্রধান বলেন, অসংখ্য গোয়েন্দা, অভিযান সক্ষমতা এবং ব্যাপক সমরাস্ত্র নিয়ে কাজ নিঃসন্দেহে জটিল। কিন্তু তা সত্ত্বেও আমরা এসব নিয়ে কাজ করছি। মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মিত্রদের থামানোর জন্য ইসরাইল কর্মতৎপরতা অব্যাহত রেখেছে।

ইসরাইলের সেনাপ্রধান আভিভ কোহাভি বলেন, আসল বিষয় হলো মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। তবে তারা সমগ্র মধ্যপ্রাচ্যজুড়েই ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গ্যান্টজ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্লান-বি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার অনুমান, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র ২ মাস দূরে আছে। তার এই কথা থেকে ধারণা করা হচ্ছে ৬০ দিনের মধ্যে ইসরাইল ইরানে হামলার পরিকল্পনা করছে।

এদিকে মঙ্গলবার কাতারে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে। তিনি বলেন, সন্ত্রাসবাদে ইরানের সমর্থন, রাষ্ট্রহীন গোষ্ঠীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ আঞ্চলিক স্থিতিশলীতা বিনষ্ট করছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

তেহরান ইতোমধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা ২০১৫ সালের পরমাণু কর্মসূচি চুক্তি মানবে না। ওই চুক্তিতে, ইরান সীমিত মাত্রায় পরমাণু সমৃদ্ধ করতে পারবে বলে শর্ত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ইরান পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেয়।

শনিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, পরমাণু অস্ত্র চুক্তি পুনরুজ্জীবিত করতে ইরান বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নত হয়ে তেহরান কখনও আলোচনায় বসবে না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আমাদের এজেন্ডায় সংলাপ রয়েছে। আমরা লক্ষ্যভিত্তিক সমঝোতা চাচ্ছি। এর জন্য ইরানের জনগণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com