1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

২৪ ঘণ্টায় ১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় দেশের ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। একইসঙ্গে বাড়তে পারে বিভিন্ন নদ-নদীর পানি।

সোমবার (৩০ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরেই দেশের একাধিক জেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এছাড়া মাঝেমধ্যে কোনো কোনো নদ-নদীর পানি বাড়ছে আবার কোনো কোনোটির কমছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

ব্রহ্মপুত্র নদের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টায় উভয় নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে। গঙ্গা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার মনু ও খোয়াই ব্যতীত প্রধান নদ-নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com