1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

২২০০ রোহিঙ্গা অপরাধী গ্রেপ্তার: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘গত দুই বছরে ২ হাজার ২০০ রোহিঙ্গা অপরাধীকে গ্রেপ্তার করেছি। রোহিঙ্গা ক্যাম্পগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের অপতৎপরতা হয়। তবে, এখন ক্যাম্পের পরিস্থিতি আগের চেয়ে ভালো।’

রোববার (১ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় শোক দিবসে উপলক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আইজিপি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এখন রাতে টহল দেওয়া হচ্ছে। পুলিশ ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নেওয়া হয়েছে। সেনা সহায়তায় ক্যাম্পের চারপাশে বেড়া দেওয়া হচ্ছে। এটা শেষ হলে ক্যাম্পে এখন যে অবাধ চলাচলের বিষয় আছে, সেটি বন্ধ হবে। এই বেড়ার বাইরে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। এটা তৈরি করা হলে আমাদের পক্ষে ক্যাম্পের বাইরে টহল দেওয়া সুবিধা হবে। ক্যাম্পের বাইরে কিছু ওয়াচ টাওয়ার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার কারণে কাজের গতি একটু কম। এ কাজ শেষ হলে ক্যাম্পের শৃঙ্খলা রক্ষা আরও সহজ হবে।’

রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানে স্থানীয়ভাবে ইউএনএইচসিআর, ইউএনডিডি, আইওএম কাজ করে। সরকারের পক্ষ থেকে আরআরআরসি কাজ করছে। সমস্যা নিরসনে সবাই কাজ করছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। সেখানকার সিকিউরিটি ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে নতুন করে একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।‘

পিএনএস/এসআইআর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com