1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

২০২১ সালে বলিউডের আলোচিত বিচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভালো মন্দ মিলিয়েই কেটেছে বছরটা। বিগত সময়ে বলিউডে যেসব তারকাদের দেখে এসেছি একসঙ্গে, তাদের অনেকেই এ বছর সম্পর্কে টেনেছেন ইতি। একনজরে জেনে নেওয়া যাক এ বছরের এমন কিছু বলিউড তারকাদের বিচ্ছেদ। যাদের বিচ্ছেদে মন ভেঙেছিল তাদের ভক্তদেরও।

আমির-কিরণ:
বলিউডের পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাও তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। হাসিমুখে বিবাহ বিচ্ছেদের কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন আমির ও কিরণ। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান। বিচ্ছেদের পরও ছেলে আজাদের জন্য বন্ধুত্ব বজায় রাখবেন বলেই জানিয়েছেন তারা। সম্প্রতি ছেলে আজাদের জন্মদিনে একসঙ্গে দেখা যায় তাদের।

কীর্তি কুলহারি ও সাহিল সেহগাল:
২০১৬ সালে বিয়ে করেন কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ২০২১ সালের এপ্রিলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার ঘোষণা দেন কীর্তি কুলহরি। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে কীর্তি বলেন, আইনি কাগজপত্র ও পরস্পরের থেকে চিরকালীন দূরত্ব বেছে নিয়েছেন তারা। বলিউডেরর অভিনেত্রী কীর্তি কুলহারি ‘পিঙ্ক’, ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

সামান্থা-নাগা চৈতন্য:
আমির-কিরণের পর বলিউডের বেশ আলোচিত বিচ্ছেদ ছিল দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের । ২০১৭ সালে বিয়ে হয়েছিল নাগা চৈতন্য ও সামান্থা প্রভুর। চলতি বছর অক্টোবর মাসে সামান্থা ও নাগা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচ্ছেদের কথা জানায়। ২০১০ সালে ‘ইয়ে মা চেভস’ সিনেমা একসঙ্গে অভিনয়ের সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয় সেখান থেকে শুরু হয়েছিল তাদের প্রেমের।

হানি সিং ও শালিনী তালওয়ার:
জনপ্রিয় র‍্যাপার হানি সিং এ বছরে বেশ কয়েকবার এসেছেন সংবাদ শিরোনামে। চলতি বছরের অগস্ট মাসে গায়ক হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ‍্য হিংসা, যৌন নিগ্রহ ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী শালিনী তলোয়ার। দিল্লির এক আদালতে হানির বিরুদ্ধে মামলা দায়ের করেন শালিনী। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট শেয়ার করে হানি জানান, তার বিরুদ্ধে শালিনীর অভিযোগ মিথ্যা। এই ঘটনায় তিনি অত্যন্ত হতাশ। দীর্ঘ দশ বছর বিবাহিত জীবনের ইতি টানেন তারা।

করণ মেহরা ও নিশা রাওয়াল:
টেলিভিশনের জনপ্রিয় তারকা করণ মেহরা ও নিশা রাওয়ালের বিচ্ছেদের খবরে ভক্তরা মুষড়ে পড়েন। ২০১২ সালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিচ্ছেদের পর একে অন্যের প্রতি নানান অভিযোগ তোলেন এ দম্পতি। নিশা গার্হস্থ‍্য হিংসার অভিযোগ আনেন করণের বিরুদ্ধে। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান।

সুস্মিতা-রোহমান:
সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট মডেল রোহমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তিন বছরের সেই প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন এ বছরেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সে খবর নিজেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com