1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

১৪ বছর ধরে মায়ের কোনো খোঁজই নেন না পপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমের দিন কাটছে অসহায়ত্বে। কারণ নিজের তারকা মেয়ে ভরণ-পোষণের দায়িত্ব পালন করেন না। তা তো দূরে থাক, কোনো খোঁজই নেন না।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম।

ভিডিওতে পপির মা বলেন, সে আমার সাথে থাকে না, আমিও থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।

১৪ বছর ধরে তার মেয়ে পপির কোনো খোঁজখবর জানেন না মরিয়ম বেগম। তিনি বলেন, ‘২০০৭ সালের পর থেকে পপি আমার সঙ্গে থাকে না। আমি কোথায় আছি, সেটাও জানে না।’

পপির মায়ের এই বক্তব্যের মধ্যে কিছুটা গড়মিল লক্ষ্য করা যাচ্ছে। কেননা ২০১৯ সালে পপির সুবাদে ‘গরবিনী মা সম্মাননা’ লাভ করেন মরিয়ম বেগম। সে সময় একসঙ্গে তাদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

দীর্ঘদিন ধরে শুটিংয়ে নেই চিত্রনায়িকা পপি। পরিচিত জনদের সঙ্গেও খুব একটা দেখা সাক্ষাৎ নেই তার। শোনা যাচ্ছে, বাবা-মায়ের বাসায়ও থাকছেন না ঢালিউড নায়িকা। তাহলে পপি থাকেন কোথায়? ঘনিষ্ঠজনরা বলছেন, পপি বিয়ে করেছেন, থাকেন স্বামীর সঙ্গে। তিনি সন্তানসম্ভবা।

এ বিষয়ে জানতে পপির ফোনে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

সবশেষ গত বছরের ডিসেম্বরের ২৩ তারিখ ফেসবুকে পোস্ট করেছেন পপি। এরপর থেকেই অনেকটাই উধাও পপি। ‘ভালোবাসার প্রজাপ্রতি’ ছবির শুটিং অর্ধেক করেই লাপাত্তা হয়ে যান পপি। এ ছবি ছাড়াও আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথাও ডিসেম্বরেই জানিয়েছিলেন এ নায়িকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com