1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে রামিসার বাবা হান্নান মোল্লা, দেখতে গেলেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১ জুন ২০২৬
নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে। পাশাপাশি তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ভাইরাল পেরিকার্ডাইটিসে আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
হান্নান মোল্লার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি হান্নান মোল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি চিকিৎসক অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের কাছ থেকে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসপাতাল পরিচালকের সঙ্গে আলোচনা করে হান্নান মোল্লার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com