1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান হাকান ফিদান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক

হাসপাতালে অনিয়ম: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি এবং গোপালগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে কোটি কোটি টাকার মেশিন অকেজো করে রাখার জন্য দায়ীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় অনুসন্ধান চেয়ে সরকারকে পৃথক পৃথক আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আনিচুর রহমানের পক্ষে আরেক আইনজীবী অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস বুধবার এই নোটিশ দিয়েছেন। বৃহষ্পতিবার এই নোটিশ দেওয়ার তথ্য জানান সংশ্লিস্ট আইনজীবী।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় অনুসন্ধান করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), দুর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসাপাতালের অধ্যক্ষ, গোপালগঞ্জ হাসাপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় দুর্নীতি নিয়ে গত ১১ জুলাই “২ হাজার টাকার ‘টিউব’ ১ লাখ ৩৫ হাজার টাকায়” শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নোটিশের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রক্ত পরীক্ষায় ব্যবহƒত ছোট্ট একটি টিউবের সর্বোচ্চ খুচরামূল্য দুই হাজার টাকা। এ হিসাবে ৫০টি টিউব কিনতে লাগার কথা ১ লাখ টাকা। কিন্তু সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ শয্যার হাসপাতাল তা কিনেছে ৬৭ লাখ ৪০ হাজার টাকায়। অর্থাৎ প্রতিটি টিউবের পেছনে প্রতিষ্ঠানটি ব্যয় দেখিয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। অথচ বাজারে এ ধরনের টিউব ৩শ থেকে ৫শ টাকায় পাওয়া যায়। এই কেনাকাটায় দুর্নীতির এমন ভয়ংকর চিত্র উঠে এসেছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট আপত্তিতে।

আর গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এমআরআই, সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে মেশিন অকেজো হওয়া নিয়ে গত ৭ জুলাই ‘গোপালগঞ্জে ৩৮ কোটি টাকার মেশিন অকেজো’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এসব মেশিন ১৫ দিনের মধ্যে সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com