1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

হঠাৎ অভিযানে মেয়র আরিফ, দৌড় দিল ওরা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লক এলাকায় অভিযান চালিয়েছেন সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। ওই ব্লকে ফুটপাত ও সড়কের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ বাজার বসিয়ে বিশৃঙ্খল পরিবেশের তৈরি করা হয়েছিল। হঠাৎ করে চলা এই অভিযান দেখে অবৈধ বাজারের মাছ ও তরকারি ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়। মেয়র আরিফের নেতৃত্বে চলা অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।

সিসিক সূত্রে জানা গেছে, শাহজালাল উপশহর আবাসিক এলাকা। এই উপশহরের ডি ব্লকে মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বাজার বসিয়ে রেখেছিল। মাছ, মুরগি, তরকারিসহ বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে বিক্রি হতো। ফুটপাত ও সড়ক ঘিরে গড়ে ওঠা এই অবৈধ বাজারের কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলেন। অবৈধ বাজারের কারবারিরা প্রতিদিন পচা মাছ-তরকারি এবং মুরগির নাড়ি-ভুড়ি ফেলে যেতো; তাতে ছড়াতো দুর্গন্ধ। ফুটপাত দখল করে রাখায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটতো। সড়কের মধ্যে দোকান বসানোয় সড়ক সংকুচিত হয়ে তৈরি হতো যানজটের।

স্থানীয় লোকজন এই অবৈধ বাজার উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে এই বাজারের কারবারিদের সরে যাওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাতে তারা কর্ণপাত না করায় অবশেষে অভিযান চালানো হয়।

সংশ্লিষ্টরা জানান, মেয়র আরিফের এই অভিযান দেখে অবৈধ বাজারের মাছ ও তরকারি ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। অনেকে তাদের মাছ-তরকারি ফেলে যায়। পরে গরীব ও খেটেখাওয়া লোকজন সেসব কুড়িয়ে নেন।

অভিযানে অবৈধ বাজারের বিভিন্ন জিনিসপত্র জব্দ করে সিসিক। এছাড়া অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “অবৈধ বাজার বসিয়ে তারা পরিবেশ নষ্ট করছিল, মানুষ ভোগান্তি পেহাচ্ছিল। বারবার বলা সত্ত্বেও তারা বাজার সরায়নি। বাধ্য হয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com