1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

‘হট অ্যান্ড বিউটি’ লুকে শ্রাবন্তী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর যখন এ নায়িকার ছোট পোশাকের ছবি প্রকাশ হয়, তখনই তা ভাইরাল হয়। নানা ধরনের কমেন্ট পড়ে সেখানে।

কেউ তার প্রতি নিজের ভালোলাগা, আকর্ষণ জাহির করেন। কেউ আবার লেগে পড়েন প্রেম নিবেদনে। একটা অংশ আবার সরাসরি আঘাত হানে তার চরিত্রে, একাধিক বিয়েতে। তবে লোকচক্ষুর আড়ালে তিনি কখনোই যান না।

সোমবার থাইল্যান্ড মেমোরি সোশ্যালে শেয়ার করলেন শ্রাবন্তী। একটি ছবিতে তাকে দেখা গেলো সাদা-কালো স্ট্রাইপড র‍্যাপ ওয়ান পিসে। আরেকটা ছবিতে তার পরনে কালো রঙের মনোকিনি।

নিজেই জানালেন এছবি তোলা হয়েছে থাইল্যান্ডে। এবারের জন্মদিনেই সেখানে গিয়েছিলেন তিনি।

ব্যাংককের এই ট্রিপে শ্রাবন্তীর সঙ্গে থাকার কথা ছিল ঝিনুকের। নিজের মুখেই সেকথা জানিয়েছিলেন মিডিয়ায়। তবে চর্চিত প্রেমিক অভিরূপ ছিলেন কি না তা জানা নেই। তবে ছিল ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্যু আর তার প্রেমিকা মডেল দামিনী ঘোষ। ছেলে আর হবু বউমার ছবি শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী সকলের সঙ্গে।

পুলের ধারে কালো মনোকিনিতে শ্রাবন্তী। আর এই ছবি সবচেয়ে আগে চোখ টেনেছে ভক্তদের। কেউ কেউ প্রিয় নায়িকাকে বিকিনিতে দেখারও আবদার করেছেন। কেউ কেউ আবার কমেন্ট সেশনে নিজেরদের মনের কথাও জানিয়েছেন।

একজন লিখেছেন- হট এন্ড বিউটি শ্রাবন্তী চ্যাটার্জী, আবার আরেকজন লিখেছেন- এই বয়সেও এই রূপের রহস্য জানাতে পারি? তবে এসবরে মাঝেও তাকে কটাক্ষ করতে ছাড়েন নি অনেকেই। তাদের কথাই ছিলো- প্রেমিক তো অনেক হয়েছে এবার একটু আড়ালে যাও।

গত বছর থেকে অভিরূপ আর শ্রাবন্তীর প্রেমের চর্চা। এটাও শোনা গিয়েছে রোশনের সঙ্গে ডিভোর্সটা অফিসিয়ালি পেয়ে গেলেই চতুর্থবার বসবেন বিয়ের পিঁড়িতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রেমের কথা মানতে না চাইলেও, অভিরূপকে বিশেষ বন্ধু বলেই দাবি করেন।

এমনকী, নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। এটাও বলেন অভিরূপের গোটা পরিবার এখন তার খুব কাছের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com