1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

স্বামী-শ্বশুর মিলে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৯২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী-শ্বশুর মিলে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূর নাম আমেনা বেগম (২৫)। তিনি টিকিকাটা গ্রামের বেল্লাল মল্লিকের স্ত্রী।

ভুক্তভোগী আমেনা বেগম জানান, চার বছর আগে চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করার সময় টিকিকাটা গ্রামের সুলতান মল্লিকের ছেলে বিদুৎ মিস্ত্রি বেল্লাল মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন, তার স্বামী আগে আরও দুটি বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

তিনি আরও জানান, সোমবার দুপুরে রান্না ঘরে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে স্বামী বেল্লাল মল্লিক তাকে বৃষ্টির মধ্যে মারধর শুরু করেন। একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে তাকে পেটান। শ্বশুরও তাকে নির্দয়ভাবে পেটান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন আমেনা বেগম। পরে সেখান থেকে তার ছোট জা তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত বেলাল মল্লিক ও তার বাবা পালিয়ে যান। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ‘এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com