1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

স্বরূপে ফিরছেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো শুটিংয়ে ফিরছেন হালের এ আলোচিত চিত্রনায়িকা।

আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।

ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয় করছেন আলোচিত এ চিত্রনায়িকা।

রাশিদ পলাশ শনিবার বলেন, ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। জন্মদিনের পরপরই আমরা শুটিংয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি।

রাশিদ পলাশ গত পাঁচ বছর আগেই এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নানা প্রতিকূলতায় তা আর হয়ে ওঠেনি।

প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

২০১৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজনে ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়।

সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্রের নির্মাণকাজের অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

গত ৪ আগস্ট গ্রেফতার হওয়ার পর তিন দফা রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক মাস পর বুধবার সকালে সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি পেয়ে বনানীর বাসায় আসেন পরীমনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com