1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বরাষ্ট্রের সংসদীয় কমিটির সভাপতি হলেন বেনজির আহমেদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় এই পদে এসেছেন ঢাকা-২০ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বেনজির আহমেদ।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্বাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এ ছাড়া আরও ৫টি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর।

পুনর্গঠিত অন্য কমিটিগুলো হচ্ছে- সংসদ কার্যউপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিধি অনুযায়ী কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটি পুনর্গঠনের মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাকি ২টি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আর পদাধিকার বলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে লাইব্রেরি কমিটির সভাপতি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com