1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

সিলেট বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার দেখা হয়েছে

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনসহ বাকি সবাই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১০৬ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৬ জনসহ সিলেট জেলায় সর্বোচ্চ মারা গেছেন ৯১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জে ৪৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জনের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ১৩ জন, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন। এনিয়ে এই বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে সিলেটে ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬১৫৬ জন, মৌলভীবাজারের ৭৮৫৭ জন ও হবিগঞ্জের ৬৫২৩ জন রয়েছেন।

এছাড়া, বর্তমানে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯৭ জন। আর ২২২ জন করোনা আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com