1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

সিরিয়ায় আবারো ক্ষমতায় আসছেন আসাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বুধবার সিরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তবে এখনো নির্বাচনী ফলাফল হাতে না এলেও সমীকরণ বলছে চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
দেশটিতে ২০১১ সাল থেকে শুরু হয়েছে গণবিক্ষোভ। প্রায় ১০ বছর ধরে গৃহযুদ্ধ। এর মধ্যেও দ্বিতীয়বারের মতো সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দশকজুড়ে চলা এ গৃহযুদ্ধে তিন লাখ ৮৮ হাজারের বেশি মানুষ নিহত হন। এবারের নির্বাচনে আসাদের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

যারা ছিলেন, পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। আর আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

অর্থাৎ তার সামনে কোনো চ্যালেঞ্জ নেই। সে কারণেই ধারণা করা হচ্ছে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ‘প্রহসনের’ এ নির্বাচনে মোটামুটি নিশ্চিতভাবেই জয়ী হচ্ছেন আসাদ।

নির্বাচনের তারিখ ঘোষণার পর আসাদের ‘গৌরবময়’ বিশাল পোস্টার দেশের দুই-তৃতীয়াংশ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে ছত্রাকের মতো।

নির্বাচনকে অর্থবহ করতে দেশটির প্রভাবশালী নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও ভোট দিতে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন তারা। ভোটগ্রহণ বন্ধ হওয়ার ৪৮ ঘণ্টা পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে আশা করা হচ্ছে।

ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার এক বিবৃতিতে বাশার আল আসাদের সমালোচনা করে নির্বাচনটি ‘অবাধ ও সুষ্ঠু হবে না’ বলে মন্তব্য করেন। সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com