1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

সিরিজ হারিয়ে জয়ে ফিরল অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

শনিবার চতুর্থ ম্যাচে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে জয়ে ফিরল সফরকারীরা।

এদিন টস জিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩ রানে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া।

দলকে চাপমুক্ত করতে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকান ডেন ক্রিষ্টিয়ান।

এরপর মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে যায় অস্ট্রেলিয়া। তবে অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি চলে যায় অস্ট্রেলিয়া।

জয়ের জন্য শেষ ১৩ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন সময় শরিফুলের বলে শামিম হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন অ্যাস্ট অ্যাগার।

তবে অ্যান্ডু টাইকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অ্যাস্টন টার্নার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (মোহাম্মদ নাঈম ২৮, মেহেদি হাসান ২৩, আফিফ হোসেন ২০, সাকিব ১৫; মিচেল সোয়েসপন ৩/১২, অ্যান্ডু টাই ৩/১৮)।

অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১০৫/৭ (ডেন ক্রিস্টিয়ান ৩৯, অ্যাস্টন অ্যাগর ২৭)।

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com