1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত: জাবির পরীক্ষা হবে অনলাইনেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকাল এগারোটায় অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

২৭ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়া বিষয়ে সুপারিশকৃত প্রস্তাব এই সিন্ডিকেট অনুমোদন করেছে। কার্যবিবরণী বের হলে বিভাগগুলো এই অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যববস্থা করবে।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলের প্রস্তাবটি সিন্ডিকেট অনুমোদন করেছে। পরীক্ষার আগে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। আগামী তিন সপ্তাহের ভিতরে আমাদের পরীক্ষা শুরু করার পরিকল্পনা আছে। এর ভিতরে অনলাইনে পরীক্ষার বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পন্ন হবে। অনলাইনে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সহানুভূতিশীল হতে হবে।

অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম একাডেমিক কাউন্সিলের সুপারিশটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করেন।

তিনি জানান, অনলাইন পরীক্ষাতে অ্যাসাইনমেন্টে ১০ নম্বর, একটি নির্দিষ্ট সময় সীমাবদ্ধ অনলাইন এক্সামে ১০ নম্বর এবং ভাইভাতে ৩০ নম্বর রাখা হয়েছে। এই ৫০ নম্বরকে আবার ৭০ নম্বরে রূপান্তর করা হবে। পাশাপাশি ক্লাস টিউটোরিয়াল পরীক্ষার ২০ নম্বর এবং ক্লাসে উপস্থিতির উপর ১০ নম্বর। এই ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।

উপস্থিতির নম্বর গণনার বিষয়ে তিনি জানান, স্বশরীরে সম্পন্ন ক্লাসগুলো যদি ৫০ শতাংশের বেশি হয়ে থাকে তবে সেই ৫০ শতাংশকে ধরে মার্কস গণনা করা হবে। তবে অনলাইন ক্লাস সমূহের ক্ষেত্রে মার্কস গণনা করা হবে না। অনলাইনে ৫০ শতাংশের বেশি ক্লাস হলে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বা অন্য কোনোভাবে এই ১০ মার্কস পূরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com