1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন, বিএনপিকে কাদের!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

‘তারেক রহমানকে কে নির্বাসিত করে রেখেছে? বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি’, বলেন ওবায়দুল কাদের।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, ‘কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছে।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন।’

‘রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না। তাতে দেশের জনগণ সাড়া দেবে না।’

‘করোনার স্থবিরতা কাটিয়ে জন-জীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য’-এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

‘সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি।’

‘আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের মনে আশা জাগিয়েছে লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার।’

‘সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি, বরং খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আসলে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই। থাকলে, তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত।’

‘নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে’ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু, মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।’

‘মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন। অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ।

মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com