1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব ডিজি বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার। খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক ঠাকুরগাঁওয়ে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও পাঁচ দিনের সময়

সাতক্ষীরায় শনিবার থেকে ৭ দিনের বিশেষ লকডাউন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের পর এবার সাতক্ষীরায় সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আগামী শনিবার থেকে এ বিশেষ লকডাউন শুরু হবে।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সপ্তাহব্যাপী লক-ডাউন চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে। তবে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস এবং জেলার অভ্যন্তরীণ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত বিশেষ পরিসেবা লক ডাউনের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে। তবে বন্দরের সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। বন্দর এলাকায় ভারতীয় ট্রাক ড্রাইভার, হেলপারসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। না মানলে জরিমানা করা হবে।

সভায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com