1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলাকারী স্বাস্থ্য কর্মকর্তার কর্মস্থল বদল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬৪১ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার বাদী স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. শিব্বির আহমেদ ওসমানীকে সচিবালয়ে রেখেই তার ডেস্ক পরিবর্তন করা হয়েছে। তাকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করে সোমবার জারি করা অফিস আদেশটি আজ মঙ্গলবার প্রকাশ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

তবে, এই বদলির সিদ্ধান্ত কি সোমবার রোজিনাকে আটকের আগের, না পরের, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের কোনো কর্মকর্তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি। কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কেউ তা ধরেননি।

মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত একই আদেশে আরও পাঁচ উপ-সচিবকেও বদলি করা হয়েছে। এই বদলির আদেশের দিন সোমবারই সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ তুলে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়।

পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ।

রোজিনাকে গ্রেপ্তার নিয়ে দেশের ও বিদেশের সাংবাদিক সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষেই অবস্থান জানিয়েছেন। এদিকে রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ।

রোজিনাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পুলিশের আবেদন করলে তা শুনানি শেষে নাকচ করে দিয়েছেন বিচারক। এছাড়া তার জামিনের বিষয়ে আংশিক শুনানি শেষে বিচারক বাকি শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com