1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। চলতি বছরের গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এখন শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গত ১৪ সেপ্টেম্বর ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতে বলেছে। এ জন্য শিক্ষার্থীদের বয়স এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের শর্তও শিথিল করে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

এরপর গতকাল (২৩ সেপ্টেম্বর) ইউজিসির পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক নির্দেশনায় ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে এক নির্দেশনা পাঠায়। ইউজিসি তাদের নির্দেশনায় জানায়, টিকা সংক্রান্ত শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস খুলতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।

নির্দেশনায় বলা হয়, সরাসরি শিক্ষা কার্যক্রমে যাওয়ার আগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ অথবা টিকার জন্য নিবন্ধন করতে হবে।

নির্দেশনায় আরও জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কাযক্রম চালু রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com