1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

সরকার গণমুখী ও জনস্বার্থনির্ভর: কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার আমলানির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থনির্ভর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমাদের সবকিছুই এখনও এক জায়গায় আছে। সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন। এ সরকার আমলানির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থনির্ভর।

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়। এটাই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড।

নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, কী শিক্ষা নিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে? আজকে আমি স্বেচ্ছাসেবক লীগকে মানুষকে ভালোবাসার রাজনীতির শিক্ষা নেয়ার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু ছিলেন সততার ও সাহসের অনন্য প্রতীক। এ দুটি অস্ত্র যার কাছে আছে বিজয় তার হবেই।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস আমরা এখনও পাইনি। স্বাধীনতার বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের দাবি, সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com