1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে ফেনীতে- অর্থ উপদেষ্টা রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব ডিজি বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার। খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক ঠাকুরগাঁওয়ে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও পাঁচ দিনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে তারেক রহমানের দৃঢ় বার্তা জামায়াতের আমিরসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

সম্পর্ক ভাঙার হতাশা থেকে বেরিয়ে আসার উপায় জানালেন শ্রাবন্তী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতলে দিলেন শ্রাবন্তী। রবিবার ইনস্টাগ্রামে নিজের একটি লেটেস্ট ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, “হতাশ না হওয়ার সব থেকে ভাল উপায় হল, উঠে দাঁড়িয়ে নতুন কিছু করা।”

এই ছবিতে শ্রাবন্তীর দেখা মিলল কালো রঙের গাউনে। উন্মুক্ত বক্ষবিভাজিকা আর চোখের বাঁকা চাউনিতে ভক্ত মনে ছ্যাঁকা দিলেন নায়িকা, হালকা মেক-আপ আর খোলা চুলে মোহময়ী।
চলতি বছর বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানেও নাম লিখিয়েছিলেন এই টলি নায়িকা। বিজেপির টিকিটে লড়ে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বেহালার ঘরের মেয়ে হয়েও, তারপর রাজনীতি থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রাবন্তী। ভাঙা বিয়ে, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই ধাক্কা- এমন পরিস্থিতিতে শ্রাবন্তীর হতাশা থাকলে চমকে উঠবার কিছু নেই। কিন্তু প্রকাশ্যে এই নিয়ে আলোচনা করতে চান না নায়িকা।

শ্রাবন্তীর ভাঙা সম্পর্কের কথা কারো অজানা নয়। রাজীব বিশ্বাসের সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন, তবে সুখের ছিল সেই সম্পর্ক তেমনটা বলা যাবে না। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় দু’জনের। সেই বছরই মডেল কিষাণ বিরাজকে বিয়ে করেন নায়িকা। কিন্তু এক বছর পরেই আলাদা হয় এই জুটির পথ। অবশেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় দুজনের। এর মাস কয়েকের মধ্যেই রোশন সিং-কে বিয়ে করেন শ্রাবন্তী। এখন শোনা যাচ্ছে, এই বিয়ে বাদ দিয়ে একদম নতুন করে জীবন শুরু করতে চান অভিনেত্রী। সেই পথের সঙ্গী হিসেবে ইতিমধ্যেই অভিরূপ নাগ চৌধুরী বলে এক ব্যবসায়ীকে বেছে নিয়েছেন তিনি, এমনটাও শোনা যাচ্ছে। রোশন-শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ হবে কিনা সেই দিকেই নজর সকলের। এই জুটির মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২১ আগস্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com