1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

সভায় না আসলে সদস্যপদ বাতিল: ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কেউ যদি সমিতিকে না জানিয়ে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকে তাহলে আপনা-আপনি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‌‌‘‌আমরা এখনো কার্যনির্বাহী পরিষদের কোনো সভা করিনি, আশা করছি, সাত দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের কাছে সভায় উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হবে’

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অনেকেই শপথ নেয়নি। এ প্রসঙ্গে কাঞ্চন বলেন, ‌‌‌‌‌‘যারা এখনো শপথ নেননি, আমি আশা করবো তারা শপথ নিতে আসবেন।’

শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত শিল্পীরা প্রথম দফায় শপথ নেননি। তবে মিশা-জায়েদ প্যানেলে নির্বাচিত অঞ্জনা বুধবার শপথ নিয়েছেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে। তবে এখনো মিশা-জায়েদ প্যানেলের অনেকেই শপথ নেননি।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে একই পদে শপথ গ্রহণ করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ। বর্তমানে আদালতের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com