1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

সংসদ নির্বাচনে ১০ শতাংশ প্রার্থী চায় হিন্দু আইনজীবী মহাজোট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৮৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ১০ জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্ববান জানিয়েছে হিন্দু আইনজীবী মহাজোট। পাশাপাশি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করেন সংগঠনের নেতারা।

আইনজীবী মহাজোটের আহবায়ক অ্যাডভোকেট তরুণ কুমার গুহের সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরাঙ্গ চন্দ্রকর।

এতে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মানিক কুমার শীল, হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, অ্যাডভোকেট পঙ্কজ কুমার দাশ, অ্যাডভোকেট সরল কুমার রায়।

বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারের দাবি, কিছু কিছু জায়গায় ধ্বংসকৃত মন্দির নির্মাণসহ পুনঃসংস্কারের ব্যবস্থা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ১০ জন হিন্দুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com