1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেব: মেয়র জাহাঙ্গীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ষড়যন্ত্রকারীরা যতো বড় আর শক্তিশালী হোক তাদের মুখোশ একদিন খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশেনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। তারা অনেককেই ভুল বুঝিয়েছে, মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে ও আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু আমাদের এ জন্মভূমি উপহার দিয়েছেন। আমি তার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন কথা বলতে শিখিয়েছেন তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোনো আপস করবো না। জননেত্রী শেখ হাসিনা আমাকে কম বয়সে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন। তিনি গাজীপুর সিটি মেয়র পদে নৌকার মনোনয়ন দিয়েছেন আমাকে মানুষের সেবা করার জন্য।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদের সভাপতিত্বে জনসভায় সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, আব্দুল কাদের মণ্ডল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফুল আলম আসকর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com