1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন

শুটিংয়ে অভিনেতার গুলিতে ক্যামেরাম্যানের মৃত্যু, পরিচালক আহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুটিং চলাকালে হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন সিনেমাটোগ্রাফার। গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার সিনেমা ‘রাস্ট’-এর শুটিং সেটে এই ঘটনা ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিহত নারীর নাম হালইয়ানা হুটচিনস। তার বয়স হয়েছিল ৪২ বছর। সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সিনেমার পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার ব্যবহার করা হয়। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, তা এখনও জানা যায়নি।

নিউ মেক্সিকোর পুলিশ বলছে, আকস্মিক এই দুর্ঘটনার জেরে সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com