1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে। তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, দ্বি-পাক্ষিক চুক্তির উদ্যোগ: প্রধানমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র নতুন আলোচনার সম্ভাবনা, হরমুজ খুলে দেওয়াসহ দুই শর্ত দিল ওয়াশিংটন

শিগগিরিই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৬৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিগগিরিই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

পলক বলেন, আইসিটি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনাভাইরাস ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছে। তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।

এর আগে গত এপ্রিলে জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের বলেছিলেন, আইসিটি বিভাগ ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেওয়ার চিন্তা করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার ব্যাপারেও প্রযুক্তিগত প্রস্তুতি আমরা নিয়েছি। বিদেশ যেতে যাদের কোভিডমুক্ত সনদ প্রয়োজন, তাদের এটা কাজে লাগবে।

ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে পলক বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে। বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালক বিহীন গাড়ি চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার মানুষ গড়ে তুলতেই সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ে জাতীয়ভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে। ফেইসবুক, ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে নতুন প্রজন্মকে প্রোগ্রামিং শেখার উপর মনোনিবেশ করার আহ্বান জানান পলক।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, শিক্ষাবিদ ড.মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক এনামুল কবির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com