1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জনমানুষের হৃদয়ই রাজনীতির প্রকৃত শক্তি নির্বাচনী রাজনীতিতে নতুন গতি: সিলেট থেকে প্রচারণা শুরু, নারায়ণগঞ্জে তারেক রহমানের পথসভা ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে:-ফারুক আহম্মেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি)নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান এবং পরে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা,বিদ্যালয় পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন।

খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আশিকুর রহমান মানিক,সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী,সুশীলসমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com