1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারেও নজরদারি করতে হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে কোনো প্রযুক্তির ভালো মন্দ সব দিকই আছে। আমাদেরকে প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতে হবে। যুগের চাহিদা এবং আমাদের ভবিষ্যতের চাহিদা তাই। সেজন্যই আমাদের শিশুদেরকে একদম শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। কোডিং, প্রোগ্রামিং শেখাতে হবে কম বয়স থেকে। তা না হলে এই চতুর্থ শিল্প বিপ্লবে তারা টিকে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবে। সে কারণে অবশ্যই প্রযুক্তি লাগবে। কিন্তু শিক্ষক, অভিভাবক সবারই একটা নজরদারির ব্যাপার আছে। এটিতো থাকতেই হবে। আমরা যেমন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে নজরদারি করি তেমনি প্রযুক্তি ব্যবহারেও একটা নজাদারির বিষয় আছে। কাজেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অতিমারি এমন একটি বাস্তবতা যেটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি বিশ্বব্যাপী কিন্তু একটি ধাক্কা দিয়েছে। সব ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রে ধাক্কা লেগেছে। এখন সবারই চেষ্টা আগামী শিক্ষাবর্ষে ঘাটতিটুকু পুষিয়ে নেওয়ার। সেরকম করেই আমাদের পরিকল্পনা রয়েছে।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com