1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক”

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : লিভারের জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়ার পর লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সময় যত গড়াচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে পরিবার ও ভক্তদের মধ্যে।
মেয়ের সর্বশেষ অবস্থা জানিয়ে তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা। ইতোমধ্যে ভারতে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভিসাও হাতে পেয়েছেন। আজ বিকেলেই এয়ার অ্যাম্বুলেন্স এসে কারিনাকে চেন্নাই নেওয়ার কথা রয়েছে।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক চাপে পড়েছেন পরিবারটি। কায়সার হামিদ জানান, হাসপাতালের বিল পরিশোধের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে তিনি ও তার স্ত্রী নিজেদের ফিক্সড ডিপোজিট ভেঙেছেন এবং একটি জমি বিক্রির প্রক্রিয়াও শুরু করেছেন।
এর আগে গত ৯ মে কারিনার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসায় অবহেলার কারণে হঠাৎ লিভারে সংক্রমণ দেখা দেয়। পরে নতুন করে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হন। গত শুক্রবার রাতে তার লিভার ফেইলিউর হলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এমন সংকটময় পরিস্থিতিতে সরকারসহ সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন কায়সার হামিদ। তার একটাই আর্তি—মেয়েটি যেন বেঁচে ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com