1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

লক্ষ্মীপুরে কৃষকের লাউ বাগান বিনষ্ট, ক্ষয়ক্ষতি অর্ধ লক্ষাধিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৭০ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের বশিকপুরে পলাশ মজুমদার নামের এক কৃষকের লাউ বাগান বিনষ্ট করার অভিযোগ ওঠেছে। এঘটনার পরপরই অভিযুক্ত লিটন আতœগোপনে রয়েছে। খবর পেয়ে জনপ্রতিনিধিসহ স্থানীয়রা ক্ষতিগ্রস্থ কৃষকের বাগান দেখতে যান। কৃষকের দাবি, এতে তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের দেওয়ানজী বাড়ির সামনে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পলাশ মজুমদার বশিকপুর দেওয়ানজী বাড়ির খোকন মজুমদারের ছেলে ও পেশায় একজন কৃষক। অভিযুক্ত লিটন ভৌমিক একই এলাকার ব্যাপারী বাড়ির শৌলিন ভৌমিকের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক পলাশ মজুমদার বলেন, বন্যায় একাধিকবার ক্ষতির সম্মুখীন হওয়ার পরও শীতকালিন সবজি হিসেবে লাউ বাগান করেন পলাশ। তাদের প্রতিবেশী লিটন কোন কাজকর্ম না করলেও তুচ্ছ ঘটনায় সম্প্রতি দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকায় কয়েক বাড়িতে মানুষকে ভয়ভীতি দেখায়। এনিয়ে স্থানীয় পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পকে অবহিত করলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন। পরে লিটন ক্যাম্প থেকে এসে আরো ক্ষিপ্ত হয়ে পলাশের লাউ বাগান কেটে বিনষ্ট করে দেয়।

এবিষয়ে জানতে অভিযুক্ত লিটনের বাড়িতে গেলে তার স্ত্রী ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য নুর নবী জানান, লিটন বেকার জীবন নিয়ে ঘুরাফেরা করে। সে অন্যায়ভাবে লাউ বাগানটি বিনষ্ট করেছে। ঘটনার পর থেকেই সে আতœগোপনে রয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com