1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত কাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৯৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রোববার শেষ হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে আরও এক সপ্তাহ এ বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ চিন্তা বাস্তবায়ন হবে কিনা, তার সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল।

আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, সেভাবে আরও আরও এক সপ্তাহ সেটি বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান। আরও বলেন, কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

ঈদের আগে মানুষ যেভাবে চলাচল করেছে, তাতে করোনাভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে সরকার। এর বহিঃপ্রকাশ ২৪ মের দিকে হতে পারে। জন্যই মূলম নতুন করে বিধি নিষেধের কথা ভাবছে সরকার।

এ ছাড়া ঈদের জন্য যারা রাজধানী ছেড়ে গেছেন, তারা কীভাবে ফিরবেন, তাদের জন্য কী সিদ্ধান্ত থাকবে, কাল তা নিয়ে আলোচনা করে ঠিক করা হতে পারে বলেও জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা আবারও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com