1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

রামেক হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১০১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।

আজ বুধবার (১৪ জুলাই) বিষয়টি রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের তিনজন, নওগাঁর দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন ও যশোরের একজন রয়েছেন। করোনায় মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন ও যশোরের একজন।

উপসর্গে মারা গেছেন রাজশাহীর নয়জন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন ও কুষ্টিয়ার একজন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৩২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০০ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষাও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৬৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com