1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৯৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

তাদের মধ্যে সাতজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জনের মধ্যে আটজন রাজশাহীর, ছয়জন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে ছয়জন, ২২ নম্বর ওয়ার্ডে তিনজন, ১ ও ৩ নম্বর ওয়ার্ডে দুইজন করে এবং ১৬ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

করোনায় মারা যাওয়া সাতজনের চারজন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং একজন নাটোরের বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে যে আটজন মারা গেছেন তার মধ্যে চারজন রাজশাহীর এবং চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ২৫ জন।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন এবং ১০ জুন ১২ জন রামেক হাসপাতালে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com