1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান

রাজধানীতে রিকশা থেকে ছিটকে পড়ে ইডেনছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান জানান, তারা ভোলা থেকে লঞ্চে সদরঘাটে আসে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। পরে তারা রিকশায় উঠে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসের দিকে যাচ্ছিলো। পথে বংশাল এলাকায় রিকশা জোরে ব্রেক করলে সালমা ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। তার বোন ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com