1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

রবিবার থেকে খুলছে যেসব শিল্প-কারখানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ৫ আগস্ট পর্যন্ত চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এবার লকাডাউনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিল্প-কারখানা বন্ধ রয়েছে। তবে শিল্প কারখানা খুলে দিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানো হয়। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ১ আগস্ট (রবিবার) থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রপ্তানিমুখী শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা আরোপিত বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

গত ১৩ জুলাই মন্ত্রিপরিষধ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঈদের একদিন পর অর্থাৎ ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের টানা লকডাউনের ঘোষণা দিয়েছিল সরকার। ঈদের পর শুরু হওয়া লকডাউনের মধ্যে ব্যবসায়ীরা কয়েক দফা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে রপ্তানিমুখী শিল্প কলকারাখানাকে লকডাউনের বাইরে রাখার আবেদন জানায়। কিন্তু সরকার বরবরই কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে।

সার্বিকভাবে লকডাউন পরিস্থিতি মূল্যায়নে গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেও ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুর্নব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, উচ্চ পর্যায়ের সেনা, নৌ ও বিমান বাহিনী কর্মকর্তা, পুলিশের আইজিপি, বিজিবির ডিজিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে বার বার কঠোর অবস্থানের কথা প্রকাশ করলেও শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে নিল সরকার। এর কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র কালের কণ্ঠকে বলেন, আমদানি-রপ্তানি সংক্রান্ত নানাবিধ যৌক্তিক কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অন্য ক্ষেত্রে বিধি-নিষেধের কঠোরতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com