1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন

যে কারণে ফলি মাছ খাবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রবাদ আছে মাছে-ভাতে বাঙালি। তার মানে মাছ ছাড়া বাঙালির চলেই না; কিন্তু গরমে কোন মাছ আপনি খাবেন, তা ভালো করে জেনে রাখা উচিত।

বিশেষ করে কিছু কিছু মাছ এ সময়ে খাওয়া উচিত নয়। এছাড়া রান্নার বিষয়টিও এ সময়ে মাথায় রাখা উচিত।

গরমে যতটা সম্ভব হালকা মাছ খাওয়া উচিত। বিশেষ করে সামুদ্রিক মাছ এ সময়ে না খাওয়াই ভালো। কারণ সামুদ্রিক মাছ খেলে পেটে সমস্যা হতে পারে।

ফলি খুবই ভালো মাছ। এই মাছে অনেক পুষ্টিগুণ রয়েছে। প্রচুর কাটা থাকার কারণে অনেকেই এই মাছ খেতে চান না। কারণ এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তাই এড়িয়ে চলেন।

এবার জেনে নিন কেন ফলি মাছ খাবেন-

ফলি ১০০ গ্রাম মাছে ২০.৩ গ্রাম প্রোটিন থাকে। ১০৩ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৭ মিলিগ্রাম আয়রন, ৪৫০ মিলিগ্রাম ফসফরাস থাকে। এগুলো শরীরের নানা কাজে লাগে।

উপকারিতা জেনে নিন-

এ মাছের প্রোটিন পেশির গঠন মজবুত করতে দারুণ কাজে লাগে। ফলে যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এই মাছ খুবই ভালো। যারা অপুষ্টিজনিত সমস্যা এড়াতে চান তাদের কাজে লাগতে পারে। এছাড়া শিশুদের জন্য এই মাছ খুব ভালো।

ক্যালসিয়াম হাড় মজবুত করতে খুব কাজে লাগে। ফলে ছোট শিশুদের এই মাছ খাওয়াতে পারেন। তাতে হাড় মজবুজ হবে। বয়স্ক মহিলারা এটি খেতে পারেন। তাদেরও হাড় মজবুত রাখবে।

এই মাছে প্রচুর পরিমাণে ফসফরাস আছে। এটি চোখের জন্য ভালো। তাই বয়স্ক মানুষ এবং শিশুদের এটি কাজে লাগতে পারে। তারা নিয়মিত এটি খেতে পারেন।

গরমে এই মাছ খাবেন কিনা-

মনে রাখতে হবে মাছ যেমনই হোক না কেন, সেটি শরীরে কেমন প্রভাব ফেলবে, তা নির্ভর করে রান্নার পদ্ধতির ওপর। ফলি মাছ অনেকে ভুনা করে খেতে পছন্দ করেন। এই গরমে ভুনা করে রান্না করে খেলে সমস্যা হতে পারে; কিন্তু পাতলা ঝোল করে রান্না করলে এই মাছ খেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com