1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

যুদ্ধবিরতি ভেঙে এখনও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নতুন যুদ্ধের হুঁশিয়ারি হামাসের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রতিরোধকামী সংগঠনটি আবার যুদ্ধ শুরু করবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন।

সামি আবু জুহরি বলেন, ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেয়ার হুমকি এখনও বিদ্যমান। সেক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।”

সামি আবু জুহরি বলেন, মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি হয়েছে হামাস তা এখনও মেনে চলছে তবে ইসরায়েলের আচরণের ওপর এর ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি সুস্পষ্ট করে বলেন, “ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সংঘর্ষ শুরু হবে।”

হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরায়েলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com