1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যান- ময়মনসিংহের তিনজন, কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ১১ জন, জামালপুরের দুজন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৮০ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com