1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

মৌসুমী-ওমর সানীর ছেলের রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে, বাকিরা কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬৭৭ বার দেখা হয়েছে

রেস্তোরাঁটি তারকা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের বলে জানা গেছে।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রিজওয়ান রোজারিও, হৃদয় এবং নাসির উদ্দিন। কারাগারে যাওয়া ৮ আসামি হলেন- দীন ইসলাম, সৌরভ কস্তা, ওমর ফারুক, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রিপন কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করেন। রিজওয়ান, হৃদয় এবং নাসির উদ্দিনের ৫ দিন করে রিমান্ড এবং অপর ৮ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। ৮ আসামিরও জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মন্টানা লাউঞ্জে অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। অভিযান শেষে ওসি আবুল হাসান বলেন, সংবাদের ভিত্তিতে জানতে পারি গুলশান-১ ও ২ এর মাঝখানে আরএম সেন্টার ভবনে মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বার তাদের কার্যক্রম চালিয়ে আসছে। সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বারটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে আমরা ১১ জনকে আটক করি। এছাড়া অভিযানে সিসা ও সিসা সেবন করার বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে।

পরে ১১ জনের বিরুদ্ধে গুলশান থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়। তবে আসামি করা হয়নি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com