1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

মেসি-নেইমার দুইজনকেই সেরা খেলোয়াড় ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৯৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোপা আমেরিকা টুর্নামেন্টে লিওনেল মেসি ও নেইমার ; দুজনকেই সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে। শতবর্ষী এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম কোনো আসরে দুই জনকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো।

এক বিবৃতিতে কনমেবল জানায়, কোনো একজনকে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতাটিতে দুই জন সেরা খেলোয়াড় আছে। দুজনই তাদের জাতীয় দলের সঙ্গে ফাইনালে উঠেছে। আসরে শীর্ষ গোলদাতাদের তালিকাতেও আছে তারা (মেসি এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে, নেইমার ২টি)। সতীর্থদের দিয়েও গোল করিয়েছে তারা; মেসি পাঁচটি ও নেইমার তিনটি। এই সংখ্যাগুলোই প্রমাণ করে মাঠে তারা কতটা ফল নির্ধারক।

আর্জেন্টিনা অধিনায়ক মেসি আসরে গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন। এই ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি। এক ম্যাচ বিশ্রামে ছিলেন নেইমার। পাঁচ ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিন ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com