1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার ঘরের মাঠেও ব্যর্থ আর্জেন্টিনা। দলের বিশ্বসেরা তারকা লিওনেল মেসি গোল পেলেও জয় পায়নি তার দল।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচের ২৪ মিনিটে আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজকে ডি বক্সের মধ্যে চিলির গুইলার্মো মারিপান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেক করেও সেটি বহাল থাকে। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি চিলি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় সমতা ফেরায় চিলিয়ানরা। এ সময় সেট পিস থেকে গ্যারি মেডেলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান আলেক্সিস সানচেজ। খুব কাছ থেকে বল জালে জড়ান তিনি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে কোনও গোল আদায় করে নিতে পারেনি। তাতে ড্র ভিন্ন অন্য কোনও ফল হয়নি এই ম্যাচের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com