1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

মেসিকে পাওয়ার আনন্দে নেইমারের আবেগী পোস্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এরই মধ্যে সপরিবারে প্যারিসে পৌঁছেছেন মেসি। দীর্ঘদিনের বন্ধুকে নিজের দলে পেয়ে আনন্দে আবেগী পোস্ট করেছেন পিএসজি তারকা নেইমার জুনিয়র।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মেসিকে বহনকারী বিমানটি লা বোর্গেট বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বার্সেলোনার এয়ারপোর্ট থেকে ব্যক্তিগত বিমানে সপরিবারে প্যারিসের পথে রওনা হন তিনি।

এরই মধ্যে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি পোস্ট করেছেন নেইমার। সেখানে মেসির সঙ্গে তার ছবি দেখা যায়। লিওকে ট্যাগ করে এই ব্রাজিলিয়ান তারকা ভিডিওটিতে লেখেন, ফের একসঙ্গে হলাম।

মেসিকে ধরে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে বার্সেলোনা। কিন্তু যাদেরকে গুডবাই বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না তিনি।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে।

ওই ঘোষণার তিন দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মেসি। কাঁদতে কাঁদতে বিদায় বলেন নিজের প্রিয় ক্লাবকে। প্রতিশ্রুতি দেন আবার ফিরে আসারও। তবে এমন আনুষ্ঠানিক বিদায়ের পরও কিছু গণমাধ্যম জানায় মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।

তবে শেষ পর্যন্ত আর তেমন কিছু হচ্ছে না। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com