1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

মেয়েকে বিষপানে হত্যা পর মায়ের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যশোরের শার্শায় মায়ের ওপর অভিমান করে নিজের মেয়েকে বিষপান করিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন সুমি খাতুন (৩০) নামে এক নারী। বিষপান করিয়ে হত্যা করা আখি মনির বয়স ছয় বছর।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করা সুমি খাতুন ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে সুমি খাতুনের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তিন বছর বয়সী শিশু কন্যা আখি মনিকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। বাবার বাড়িতে থাকা নিয়ে প্রায়ই পরিবারের সদস্যরা তাকে নানান কটুকথা শোনাতেন।

মঙ্গলবার একই বিষয় নিয়ে সুমি খাতুনের মা বকাঝকা করেন। মায়ের সঙ্গে ঝগড়ার পর অভিমান করে নিজের ছয় বছরের মেয়ে আখিকে বিষপান করান সুমি। মেয়ে মারা যাওয়ার পর তিনিও বিষপান করে আত্মহত্যা করেন।

লক্ষ্মণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোমিনুল হোসেন জানান, রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমি খাতুন প্রথমে মেয়েকে বিষপান করান। এরপর নিজেও বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

তিনি আরও জানান, সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আখি মনিকে (৬) মৃত ঘোষণা করেন। তবে তখনও বেঁচে ছিলেন সুমি খাতুন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সুমিও মারা যান। মরদেহ দু’টি যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com