1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন জো বাইডেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৯২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র রমজান মাস শেষ হয়েছে। টানা ৩০ দিন সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন মুমিন মুসলমানরা।

সৌদি আরব, ইরান, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে আজ শুক্রবার ঈদুল ফিতর পালন হবে।

ঈদ উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের ধর্মপ্রাণ মুসলমানরাও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দেশ ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, পবিত্র রমজান মাস সবেমাত্র শেষ হওয়েছে। জিল ও আমি ঈদ উদযাপনকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা । সারা বছর ভালো থাকবেন আপনারা। ঈদ মোবারক।

অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলনায়তনে ঈদের জামাত হয়। এতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় গির্জার মিলনায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জ্যামাইকা মুসলিম সেন্টারে নিউইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় । এছাড়া জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com