1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

মালয়েশিয়ার পথে প্যারা থ্রো বল দল, পদক জয়ের প্রত্যাশায় প্রতিমন্ত্রী আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় প্যারা থ্রো বল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অংশ নিতে বাংলাদেশ প্যারা থ্রো বল অ্যাসোসিয়েশনের একটি দল আগামীকাল (২ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে। যাত্রার আগে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সোমবার রাতে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের জন্য প্যারা থ্রো বল এখনো একটি নতুন খেলা হলেও এর সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের মেধা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে সাফল্য অর্জন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য শুধু ঢাকা-কেন্দ্রিক কার্যক্রম নয়; দেশের বিভাগীয় শহর ও ৬৪টি জেলার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও মূলধারার ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করা। যারা নানা কারণে ঘরবন্দী বা হতাশাগ্রস্ত অবস্থায় আছেন, তাদের সামনে আপনাদের সাফল্য একটি অনুপ্রেরণার বার্তা হয়ে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “আপনাদের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণকে উৎসাহিত করবে। তাই এই চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল শুধু একটি দলের সাফল্য নয়, বরং দেশের অসংখ্য বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।”

প্যারা অলিম্পিক কমিটি ও সংশ্লিষ্ট সংগঠকদের ভূয়সী প্রশংসা করে আমিনুল হক বলেন, “খেলোয়াড়দের পাশাপাশি কর্মকর্তাদের আন্তরিকতা ও ত্যাগও সমানভাবে প্রশংসার দাবিদার। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই দেশের প্যারা ক্রীড়া আন্দোলন এগিয়ে যাচ্ছে।”
তিনি জানান, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। ক্রীড়া ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় ইতোমধ্যে অনেক ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে এই পরিধি আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, “আপনাদের কাজ পদক নিয়ে আসা, আর আপনাদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে প্যারা অলিম্পিকসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও বেশি পদক অর্জন করবে।”

শেষে তিনি মালয়েশিয়াগামী খেলোয়াড় ও কর্মকর্তাদের সফলতা কামনা করে বলেন, “দেশের পতাকা উঁচুতে তুলে ধরুন। আপনাদের জন্য শুভকামনা রইল।”

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি মো. নাসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আশিকুল আহসান মাসুদ, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, ডিসি মোস্তাক সরকার এবং নির্বাহী সদস্য মো. হেদায়তুল আজিজ মুন্নাসহ অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com