1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

মানিকগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মানিকগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলটির দুই আরোহী নিহত ও অ্যাম্বুলেন্স চালক আহত হয়েছেন। আহত অ্যাম্বুলেন্সচালক হলেন যশোর জেলার কোতোয়ালী উপজেলার গোপপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে রনি মিয়া (৩০)।

শনিবার (১২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর রহমান সিএনজি পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৬) ও একই উপজেলার কান্দা শাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে দীপক হালদার (২৫)। আলিম রাজধানীর তেজগাঁও আড়ং কার্যালয়ে চাকরি করতেন এবং দীপক তাঁতিবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। তারা দুইজনই সাপ্তাহিক ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আজ সকাল ৭টার দিকে মোটরসাইকেল ও যশোরগামী মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলটির দুই আরোহী এবং আহত হন অ্যাম্বুলেন্সটির চালক। আহত অ্যাম্বুলেন্সচালককে রনিকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতদের মরদেহ হাসপাতালটির মর্গে নেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করে গোলড়া থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সে থাকা মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com